,

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ১,৫০০ হজযাত্রীকে

news-image

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি হোটেলে গতকাল ভোরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনায় ইয়েমেনের ৪ হজযাত্রী আহত হয়েছেন। তবে তারা গুরুতর দগ্ধ হননি। ১৫ তলাবিশিষ্ট হোটেলটির ১১ তলায় দআগুন লাগার পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় ১,৫০০ হজযাত্রীকে। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল-ওরাবি আল-হারথি এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। আল-হারথি বলেন, স্থানীয় সময় ভোররাত ২টা ৪৫ মিনিটে ১৫ তলাবিশিষ্ট হোটেলটির ১১ তলায় আগুন লাগে। অগ্নিকা-ের ঘটনায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানোর পর হজযাত্রীদের হোটেলে পাঠানো হয়। 
এদিকে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ আরাফাতের স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হজযাত্রীদের স্বাস্থসেবায় নিয়োজিত রয়েছেন। হজযাত্রীদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি বাইরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা