,

এবার বাজারে এলো ২২ লাখ টাকা দামের গরু

news-image

গাবতলীর হাটে গত শনিবার এসেছে গরুটি। গায়ের রং কালো, বেশ উঁচু আর স্বাস্থ্যবান। গরুর মালিক আলমগীর হোসেন এর দাম হাঁকছেন ‘মাত্র’ ২২ লাখ টাকা।

মোট ১১টি গরু নিয়ে গত শনিবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন আলমগীর। তিনি বলেন, তিন বছর আগে তিনি গরুটি কিনেছিলেন পাবনা থেকে। তখন অস্ট্রেলিয়ান এই গরুর বয়স ছিল এক বছর। এখন সাড়ে পাঁচ ফুট উঁচু আর নয় ফুট লম্বা গরুটির ওজন প্রায় ৩২-৩৩ মণ।  ২০ লাখ টাকায় গরুটি বিক্রি করবেন বলে জানান তিনি।

আলমগীর তার আনা গরুগুলোর মধ্যে একটি গরুর দাম ২০ লাখ এবং আরেকটির দাম ১৮ লাখ টাকা হেঁকেছেন। তার আনা গরুগুলোর মধ্যে সবচেয়ে কম দামের গরুটির মূল্য ছয় লাখ টাকা।

কোনো মোটাতাজা করার ওষুধ খাওয়াননি দাবি করে আলমগীর বলেন, এই গরুগুলো লালনপালন করতে অনেক খরচ হয়। নিয়মিত ছোলা, ছোলার খোসা, খেসারি কলাইয়ের ডাল, গমের ভুসি খাওয়ান। তাই দামও বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর