বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মাদ্রাসার জন্য জায়গা বন্দোবস্থ পেতে ৮ চেয়ারম্যানসহ উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের সুপারিশ

news-image

প্রতিনিধি আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মসজিদ ও হাফিজিয়া মাদ্রসার জন্য খাস ভ’মি বন্দোবস্ত পাওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর সুপারিশ করেছে উপজেলার রাজনীতি দলের প্রধানরা ও প্রতিটি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্য। 
আবেদনের প্রক্ষিতে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দগরীসার গ্রামে মসজিদ ও মাদ্রসার অধীনে একটি এতিমখানা রয়েছে। তার পাশেই একটি খাস ভুমি রয়েছে। মসজিদ ও মাদ্রসায় জায়গায় সংকুলন না হওয়ায় এবং মসজিদ ও মাদ্রসার জায়গা সম্প্রসারনের জন্য দগরীসার গ্রামবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ভূইয়া এই জায়গাটি বন্দোবস্থ পাওয়ার জন্য আবেদন করেন। গত মে মাসে শুরুতেই এই আবেদনে উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এবং উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো.ছফিউল্লাহ মিয়া, জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম মাষ্টার। সর্বশেষে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা আবেদনটিতে সুপারিশ করেন। এই আবেদন পত্রে সুপারিশকারীরা দ্রুত জায়গাটির মাদ্রাসা ও মসজিদের নামে দ্রুত বন্দোবস্থ দেওয়ার প্রস্তাব করেন। 
এদিকে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ভূইয়া জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিদের এবং স্থানীয় সংসদ সদস্য’র সুপারিশ সহ আবেদনটি জেলা প্রশাসকের অফিসে জমা দেওয়া হয়েছে। তাই দ্রুত জায়গাটি মসজিদ ও মাদ্রাসার নামে বন্দোবস্থ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা জানান উপজেলার দগরীসারে মসজিদ ও হাফিজিয়া মাদ্রসার জন্য খাস ভ’মি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনে আশুগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুপারিশ করেছে। এই আবেদনের গুরত্ব অনুবাধন করে জনস্বার্থে বন্দোবস্ত প্রদানের জন্য আমি সুপারিশসহ অনুরোধ জানিয়েছি।


 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম