,

বিজয়নগরে চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রাণনাশের ভয়ভীতি, লিখিত অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রাণনাশের ভয়ভীতি, হুমকি প্রদান করেছে একদল দু®কৃতিকারী। এ ঘটনায় গতকাল সোমবার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার নিকট লিখিত অভিযোগ দেন ভূক্তভোগী আমেনা কাদির ভূইয়া একাডেমীর মোছাঃ শামীমা আক্তার সুমি। তিনি লিখিত অভিযোগে জানান, পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে আমেনা ভূইয়া একাডেমীর প্রতিষ্ঠাতা আমার স্বামী আবুল কাশেম ভূইয়া। তিনি বাড়িতে না থাকার সুবাদে প্রতিষ্ঠানটি মোছাঃ শামীমা আক্তার সুমি দেখাশুনা করেন। গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৪টার দিকে ওই গ্রামের জাকির হোসেন, বাবুল মিয়া, জাকারিয়া, জমসেদ মিয়া, শিশু মিয়া, হানিফ মিয়া (১), ফারুক মিয়, রাহিম মিয়া, হানিফ মিয়া(২), তাজু মিয়া, দারু মিয়া, ডালিম মিয়া এবং ওনু মিয়া ভ্যান গাড়ি দিয়ে আমেনা ভূইয়া একাডেমীর ১০টি লোহার চেয়ার, ১টি পানির টিউবওয়েল, ২০ বস্তা সিমেন্ট, ২০ মন লোহার রড, ভ্যানের ইঞ্জিন, চাকা গ্যাসের পাইপসহ আরো অন্যান্য জিনিস নিয়ে যাচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করার তারা আমাকের প্রাণ নাশের ভয়ভীতি, হুমকি প্রদান করে। এরপর থেকে আমি নিরপত্তা হীনতায় ভোগ করিতেছি। এ ঘটনায় দু®কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। 


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা