,

২০ বছর পর বরফের নিচে পাওয়া গেল সেনা সদস্যের দেহ

news-image

২০ বছর ধরে নিখোঁজ ছিলেন এক সেনা সদস্য। সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ ওই সেনা সদস্যর মৃতদেহ পেলেন সেনারা। পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ২০ বছর ধরে বরফের নিচে চাপা পড়ে ছিল এই সেনা সদস্যের দেহ। এই সেনা সদস্যের নাম  টি ভি পাটিল। টহলরত সেনারা জানিয়েছেন, শূন্যের নীচে ২০ বছর ধরে যে মৃতদেহ বরফের মধ্যে চাপা পড়ে ছিল, তার সনাক্তকরণও সম্ভব হয়েছে। তিনি হলেন-মহারাষ্ট্রের সেনা সদস্য টি ভি পাটিল। পাটিলের পকেটে ছিল ২১ বছর আগে পরিবার থেকে পাওয়া একটা চিঠি। এর সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেটও মিলেছে। সেনারা আরো জানান, সিয়াচেনের ১৮০০ ফুট উপর থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,  ১৯৯৬ সালের অগস্ট মাসে তিনি হেলিকপ্টার থেকে রসদ পৌঁছানোর সময় অকুস্থল সিয়াচেন হিমবাহে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর