,

৯৩ রানেই শেষ মুশফিকের রাজশাহী

news-image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে উইকেট না পেলেও একের পর এক ডট বল দিয়ে যে চাপ প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর তৈরি করেছিলেন মোহাম্মদ শহীদ, সেটিরই সুফল তুলেছিলেন অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। গতকাল একই রকম ব্যাপার দেখা গেল ওয়ালটন এলইডি টিভি ১৭তম জাতীয় ক্রিকেট লিগেও। শহীদ টানা ৭ ওভার মেডেন দিয়েছিলেন আর দ্বিতীয় দিনের সকালে বরিশালের পেসার গোলাম কিবরিয়া দিলেন টানা ৬ ওভার। সেই চাপেই চিড়েচ্যাপ্টা মুশফিকুর রহিমের রাজশাহীকে বিধ্বস্ত করলেন আরেক ডানহাতি পেসার তৌহিদুল ইসলাম। নিজেদের মাঠে ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু করা রাজশাহীকে এই ৬ ফুট ২ ইঞ্চির পেসারই গুটিয়ে দিলেন মাত্র ৯৩ রানে। ৩১ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট, এর মধ্যে চারটিই আবার বোল্ড। এঁদের মধ্যে আছেন দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করা মুশফিকও।

এবারই চালু হওয়া দ্বিস্তরবিশিষ্ট জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম ইনিংসে ৩০২ রান করা বরিশাল অবশ্য দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম (৪/৪৯) ও অফস্পিনার ফরহাদ হোসেনের (৩/২০) ঘূর্ণিতে শেষ হয়ে গেছে মাত্র ১৬০ রানেই। তাতেও জয়ের জন্য রাজশাহীর টার্গেটটা কম বড় নয়, ৩৭০ রানের। বিনা উইকেটে ২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা রাজশাহীকে জিততে করতে হবে আরো ৩৪৫ রান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে সেঞ্চুরি ও ফিফটির অপেক্ষায় থাকা দুই ব্যাটসম্যান ধীমান ঘোষ (৮৫*) ও আরিফুল হকের (৪৮*) ব্যাটে লিড নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। মেট্রোর ২৩৮ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৬৬ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচের দ্বিতীয় দিনটিও বৃষ্টিবিঘ্নিত। প্রথম দিনে ৬২.২ ওভার খেলা হলেও কাল হয়েছে আরো কম, ৫৩ ওভারের মতো। মুস্তাফিজ ও আব্দুর রাজ্জাকের চারটি করে উইকেটে ঢাকা বিভাগকে ১৮৭ রানে গুটিয়ে দেওয়া খুলনা লিড নেওয়ার খুব কাছাকাছি, ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৬৮ রান। তবে তিন বছর পর ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নামা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রান করে শিকার হয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনের। ফতুল্লায় বৃষ্টির বাধায় পড়েছে দ্বিতীয় স্তরের সিলেট-চট্টগ্রাম ম্যাচও। তাতে রাজিন সালেহ (৭৪) ও রুমান আহমেদের (৮০) সেঞ্চুরি না হলেও ৮ উইকেটে ৩৫২ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে সিলেট।

খুলনা-ঢাকা : ঢাকা ৬৬ ওভারে ১৮৭ (সাইফ ৬৮; মুস্তাফিজ ৪/২৯, রাজ্জাক ৪/৭২)। খুলনা ৪৯ ওভারে ১৬৮/৪ (মেহেদি ৫৩, ইমরুল ২৯, মিঠুন ২১*, নুরুল ২৫*)।

ঢাকা মেট্রো-রংপুর : ঢাকা মেট্রো ২৩৮ ও রংপুর ৯২ ওভারে ২৬৬/৫ (ধীমান ৮৫*, আরিফুল ৪৮*, নাঈম ৪৬)।

রাজশাহী-বরিশাল : বরিশাল ৩০২ ও ৪৪.৪ ওভারে ১৬০ (মোসাদ্দেক ৪০; সাঞ্জামুল ৪/৪৯, ফরহাদ ৩/২০)। রাজশাহী ৪৪ ওভারে ৯৩ (মুশফিক ৩২; তৌহিদুল ৬/৩১, কিবরিয়া ৩/১১) ও ৬ ওভারে ২৫/০।

সিলেট-চট্টগ্রাম : সিলেট ১২০.২ ওভারে ৩৫২/৮ (রুমান ৮০, রাজিন ৭৪, রাহাতুল ৫৬*; নাবিল ৩/৭৮)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ