,

৮৪ বছরের তারকার প্রেমে ২৫ বছরের তরুণী

news-image

কবি বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সেকথাই প্রমাণ করলেন জিমি আর অ্যামি। পাত্র জিমি চুরাশি। বাড়ি মার্কিন মুলুকে। পাত্রী অ্যামি পঁচিশ। বাড়ি চেক প্রজাতন্ত্রে। ফেসবুকের ফাঁদে পড়ে জমে উঠেছে দুজনের প্রেম। এবার চলছে  বিয়ের তোড়জোড়।

হলিউডের জনপ্রিয় সিনেমা Chuckle Brothers। ছবির  কমেডিয়া ন জিমি প্যাটন। হলিউডে রীতিমতো পরিচিত নাম। প্যাটনের 'বড়' ফ্যান অ্যামি ফিলিপ্স। ১৮ মাস আগে ফেসবুকে  জিমির সঙ্গে আলাপ অ্যামির। আলাপ থেকে প্রেম। এবার বিয়ে।
ভালবাসায় বয়স কখনও বাধা হতে পারে না। ফের সেকথাই প্রমাণ করতে চলেছেন অ্যামি আর  জিমি।
৫ বছর আগে স্ত্রী ভেলোরিকে হারিয়েছেন জিমি। শোকে বিমর্ষ হয়ে পড়েছিলেন ৮৪ বছরের এই তারকা। তাঁর জীবনে যে আবার প্রেমের আবির্ভাব হবে, কল্পনাও করতে পারেননি জিমি। অ্যামিকে পেয়ে তাই বেজায় খুশি অভিনেতা জিমি প্যাটন।
ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জিমি। তাতে  কমেন্ট করেন অ্যামি ফিলিপ্স। এটাই ছিল শুরু। পরে বিয়ের প্রস্তাব আসে অ্যামির কাছ থেকেই। অ্যামির বাবা জনের বয়স ৬৮। অ্যামিকে যে তিনি বিয়ে করতে যান, সেকথা জনকে জানিয়েছিলেন জিমিই। বাদ সাধেননি জন। ফলে বেগ পেতে হয়নি প্রেমিক যুগলকে। এরপর দুজনের ফেসবুক অ্যাকাউন্ট জুড়ে শুধুই রোমান্টিক ছবি। বিয়েতে মত  দিয়েছেন অ্যামির আত্মীয়রাও। এমনকি রাজি জিমির মেয়েও। তবে  কবে পাকাপাকি ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অ্যামি আর জিমি সেই দিনটি এখনও ঠিক করে উঠতে পারেননি তাঁরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর