,

সমতল থেকে ২৮০ মিটার ওপরে কাচের ওপর অভিনব বল ডান্স , তাজমহলেই তার শেষ সেলফি

news-image

স্বপ্ন, স্বপ্ন এবং আরও স্বপ্ন। স্বপ্ন থেকে চেতনা, আর চেতনা থেকেই কাজের বাস্তবায়ন। শিল্পের অবিশ্বাস্য সৃষ্টিতে ঘোর কাটছে না শিল্পীর। শিল্প সৃষ্টির এমন নিদর্শন এর আগে পৃথিবী দেখেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। চীনের চংকিংয়ে সমতল থেকে ২৮০ মিটার ওপরে তৈরি হয়েছে কাচের মঞ্চ। কাচের ওপর থেকে নীচে তাকালে শুধুই গভীর জঙ্গল। ওই মঞ্চের ওপর নৃত্য প্রদর্শন করলেন ৫ জন বেলে নৃত্যশিল্পী। যা দেখে অভুতপূর্ব গোটা বিশ্ব।

বেলে নৃত্য পৃথিবীর আর সমস্ত বিখ্যাত নৃত্য শিল্পকলার মধ্যে অন্যতম একটি। শরীরের সমস্ত ভারসাম্য থাকে টো'র ওপর। শিল্পীরা টো'র ওপরেই গোটা নৃত্যকে মঞ্চস্থ করেন। কিন্তু সমতল থেকে এত ওপরে তাও আবার কাচের তৈরি মঞ্চের ওপর বল ডান্স পারফর্ম করার অভিজ্ঞতা সম্ভবত প্রথমবার। চীনে এই দুঃসাহসিক শিল্প কর্মের নামকরণ করা হয়েছে, Dancing in the air! 

 

তাজমহলেই তার শেষ সেলফি 

সেলফি তুলতে গিয়ে প্রেমের সমাধিসৌধ তাজমহল চত্বরের সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন এক জাপানি পর্যটক, পা ভাঙল তাঁর সঙ্গীর। তাজমহলের মূল ফটকের সামনে শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে। ওই পর্যটক তাজমহলকে পেছনে রেখে নিজের ছবি তোলায় এমনই মত্ত ছিলেন যে খেয়াল করেননি, তিনি সরতে সরতে একেবারে ধারে এসে দাঁড়িয়েছেন। বেশ অনেকটা উঁচু থেকে তিনি নিচে পড়ে যান। মাথায় চোট লাগে। সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। তাঁর সঙ্গে আরও তিনজন জাপানি পর্যটক ছিলেন। taaj_selfie190915-300x169

তাঁদেরই একজন একসঙ্গে পড়ে পা ভেঙেছেন।
ঘটনাটির কথা দিল্লির জাপানি দূতাবাসকে জানানো হয়েছে। নিয়মমাফিক তদন্ত শুরু করেছে পুলিসশ। কিন্তু সেলফি তোলার অসতর্কতাই যে এই মৃত্যুর কারণ, সেটা প্রত‍্যক্ষদর্শীদের বয়ান থেকেই জানা যাচ্ছে। সেলফির ঝোঁকে দুর্ঘটনা এবং মৃত্যু এই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকেই মস্কোয় এক তরুণী বন্দুক হাতে পোজ দিয়ে সেলফি তোলার সময় নিজের মাথায় গুলি করে গুরুতর জখম হন। আগস্টে স্পেনের বিখ‍্যাত ষাঁড়ের তাড়া খাওয়ার উৎসবে এক ভদ্রলোক সেলফি তোলার সময় তাঁকে পায়ের তলায় দলে পিষে দিয়ে যায় খ‍্যাপা ষাঁড়। – 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ