,

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারীর কারাদণ্ড

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোহেল মিয়া (২৫) নামে এক টিকিট কালোবাজারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার দুপরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মৌড়াইল এলাকার ফরিদ মিয়া ছেলে।

অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, দুপুরে টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের চারটি টিকিটসহ সোহেল মিয়া নামে এক কালোবাজারীকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে