,

রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা গোল দাতা হওয়ার পথে রোনালদো

news-image

রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আজ শনিবার লা লিগায় গ্রানাডাকে আথিথেয়তা দেবার ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর সামনে ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা হবার হাতছানি। আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী রিয়ালের হয়ে চারশ’র বেশি ম্যাচ খেলে রাউল গঞ্জালেস এর ৩২৩ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোলে পিছিয়ে রয়েছেন রোনালদো। তবে ক্লাবের দাবী রাউলের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে রয়েছেন রোনালদো। কারণ ২০১০ সালে রোনালদোর দেয়া একটি গোল রেফারির রিপোর্টে পেপের নামের পাশে লেখা হয়েছে।

এদিকে বর্ষ সেরা ফুটবলারের খেতাব পাওয়া রোনালদো কিছুটা ধীর স্থিরভাবে শুরু করায় ব্যাপাক সমালোচনার মধ্যে পড়েছিলেন। তবে এ সময় তিনি চুপচাপ ছিলেন। মাদ্রিদের বিপক্ষে প্রথম দু’টি এবং পর্তুগালের পক্ষে দুই ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন।

তবে ৫ মাসের মধ্যে একই টুর্ণামেন্টে দ্বিতীয়বারের মত ৫ গোল আদায় করেছেন রোনালদো। গত সপ্তাহের শেষ ভাগে এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে ৫ গোল করেন রোনালদো একাই। গত এপ্রিলে এই সান্টিয়াগো বার্নব্যুতেই গ্রানাডাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। সে ম্যাচেও রোনালদো করেছিলেন ৫ গোল। সপ্তাহের মধ্যভাগে শাখতার দোনেৎস্ক এর বিপক্ষে ক্যারিয়ারের ৩৩তম হ্যাট্রিক আদায় করার পর রোনালদো বলেছিলেন, আমি খুবই খুশি। নিজেকে এই অবস্থানে পৌঁছাতে পেরে আমি গর্ববোধ করছি। এজন্য আমি আমার দলকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এই অবস্থানে পৌঁছে দেয়ার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছে।

তিনি সমালোচকদের একটু খোঁচা দিয়ে বলেন, আগে (গোল করতে না পারায় ) আমি খারাপ লোক ছিলাম। এখন অবশ্য ভাল লোক, কারণ আমি আট গোল করেছি। অবশ্য আমার সতীর্থদের পূর্ণ আস্থা আমার ওপর রয়েছে। তারা আমাকে গোল করার জন্য পুরোদমে সহায়তা দিয়ে যাচ্ছে। বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে