,

তাৎক্ষণিক ক্লান্তি দূর করার উপায়

news-image

মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ, টেনশনের ফলে ক্লান্তি যেন পিছু ছাড়তেই চায় না। অফিসের কাজের পর রাত করে ঘুমের জের টের পাওয়া যায় সকালবেলা। বিছানা ছাড়তে এমন কী চোখ খুলতেই কষ্ট হয়। ক্লান্তির সেই রেশ থাকে দিনভর। ফলে সারাদিনের কাজেও মনোযোগে ঘাটতি হয়। আবার এই ক্লান্তির কারণেই দেখা দিতে পারে ডায়বেটিস, থায়রয়েড, আর্থারাইটিস এমনকি হার্টের সমস্যাও। তবে সহজ কিছু নিয়ম মেনে চললেই ক্লান্তি  দূর করা তেমন কোনো ব্যাপারই না। চলুন জেনে নিই, এই সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কী করা উচিত?
 
১. বড় করে নিঃশ্বাস নিন। ২-১ মিনিট আমরা স্বাভাবিকভাবে যখন নিঃশ্বাস নিই, তখন তা পরিপূর্ণভাবে নিঃশ্বাস নেয়া হয় না। এতে করে আমাদের দেহে অক্সিজেন সঠিক পরিমাণে পৌছায় না। ফলে দেহে ভর করে ক্লান্তি স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তাই খুব বেশি ক্লান্ত লাগলে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকুন।
 
২. এক গ্লাস পানি পান করুন। যখন আমাদের দেহে পানির অভাব হয় অর্থাৎ আমরা ডিহাইড্রেশনে ভোগী তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে শরীর। তাই ক্লান্তিভাব দূর করতে এক গ্লাস পানি পান করে নিন। এতে করে দেহের পানিশূন্যতা দূর হবে, সেই সঙ্গে ক্লান্তিও।
 
৩. উঁচু বিটের গান শুনুন। অনেকে ভাবতে পারেন গান শোনার সঙ্গে দেহের ক্লান্তির কী সম্পর্ক! কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ যখন অনেক বেশি নীরব থাকে তা আমাদের মস্তিষ্ককে খুব দ্রুত বোর করে ফেলে, এতে করেও মস্তিষ্ক আমাদের দেহে সিগন্যাল দেয় আমরা ক্লান্ত। এই ক্লান্তি দূর করতে একটু উঁচু বিটে গান শুনুন। দেখবেন ক্লান্তি কেটে যাচ্ছে।
 
৪. হাসির কিছু দেখে একটু হেসে নিন। আমরা যখন উচ্চস্বরে প্রাণখুলে হাসি তখন আমাদের মস্তিষ্কে এনডোরফিনের মাত্রা বাড়ে যা আমাদের মধ্যে ভালো লাগার সৃষ্টি করে। এই অনুভূতি দেহের ক্লান্তিও দূর করে দেয় নিমেষেই।
 
৫. বাদাম খান। বাদাম হলো এনার্জির অনেক সহজলভ্য এবং স্বাস্থ্যকর উৎস। হাতের কাছেই রাখুন বাদাম, যখনই অনেক বেশি ক্লান্তি অনুভব করবেন বাদাম খেয়ে ক্লান্তি কাটিয়ে নিন।
 
৬. উঠে হাঁটাহাঁটি করে নিন। এক জায়গায় অনেকক্ষণ বসে একঘেয়ে কাজ করতে থাকলে দেহে অনেক বেশি ক্লান্তি এসে ভর করে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একঘেয়েমি কাটানো। আর সেকারণেই উঠে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে নিন। দেখবেন, ক্লান্তি দূর হয়ে গিয়েছে অনেকাংশেই।
 
এরপরও যদি ক্লান্তি দূর না হয়, তাহলে বিশষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে নিজের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে তুলুন। একটি একটি করে শুরু করুন। একটি আয়ত্ত্বে চলে এলে আরেকটি পালন করুন। ঠিকই এক সময় এই অভ্যাসগুলো ক্লান্তি দূর করতে সাহায্য করবে আপনাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা