,

মস্তিষ্কের রোগ থেকে রক্ষা করবে ‘স্মার্ট চকলেট’

news-image

 

কোকোয়া নির্যাস থেকে তৈরি এক ধরনের চকলেট মস্তিষ্কের জটিল রোগ অ্যালঝেইমার্সের মতো রোগ থেকে রক্ষা করতে সহায়ক। সম্প্রতি এ চকলেট বিষয়ে তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
অ্যালঝেইমার্স মস্তিষ্কের স্মৃতি বিধ্বংসী রোগ। এ রোগে আক্রান্ত হলে বয়স্ক মানুষদের মস্তিষ্কের স্মৃতি নষ্ট হয়ে যায়। তবে কোকোয়া নির্যাস থেকে তৈরি চকলেট এ রোগ থেকে রক্ষা করতে পারে। কোকোয়া নির্যাস মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও সহায়তা করে।
গবেষকদের একজন ড. গিউলিও মারিয়া প্যাসিনেত্তি। তিনি নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের স্কুল অব মেডিসিনের প্রফেসর। এ চকলেট বিষয়ে তিনি বলেন, 'এটি মস্তিষ্কের বয়সজনিত মস্তিষ্কক্ষয় রোধ করে। যেমন অ্যালঝেইমার্স রোগ। এ রোগে বিশ্বব্যাপী প্রায় ৪৪ মিলিয়ন মানুষ আক্রান্ত।'
কোকোয়া নির্যাস ব্যবহারে 'স্মার্ট চকলেট' তৈরি করলে মস্তিষ্কের রোগ নিরাময়ে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। কোকোয়া নির্যাসে রয়েছে পলিফেনলস। এ মাইক্রোনিউট্রিয়েন্টটি বহু স্বাস্থ্যগত উপকার করতে পারে। এর মধ্যে বয়স-সংক্রান্ত জটিলতা বিলম্বিত করা ও মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ।
এর আগের গবেষণাতেও ড. প্যাসিনেত্তি কোকোয়া নির্যাসের উপকারিতা তুলে ধরেছিলেন। সে সময় বিভিন্ন প্রাণীর ওপর গবেষণায় তাদের মস্তিষ্কের ওপর উপকার পাওয়া গিয়েছিল। এবার মানুষের মস্তিষ্কেও কোকোয়ার উপকারের প্রমাণ পাওয়া গেল।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ অ্যালঝেইমার্স ডিজিজ-এ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা