,

ভারতে কম দামে দুর্দান্ত ওয়াই-ফাই দেবে ফেসবুক

news-image

ভারতে কম খরচে ওয়াই-ফাই পরিষেবা আনতে চলেছে ফেসবুক। এর আগে নেট নিউট্রালিটি নিয়ে সরব ছিল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নতুন উপায় বার করে খুব দ্রুত পরিষেবা চালু করতে আগ্রহী তারা।

ফেসবুক ভাইস প্রেসিডেন্ট কেভিন মার্টিন এ কথা জানিয়েছেন। ইন্ডিয়া ইকনোমিক কনভেনশন ২০১৫-য় বক্তৃতা দেওয়ার সময় তিনি জানান, এই বিশেষ ওয়াই-ফাই ভারতে খুব কম খরচে চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর কথায়, 'এই পরিষেবায় বিজ্ঞাপন এবং সেই সংক্রান্ত ভিডিয়ো থাকবে না। ফলে ব্যান্ডউইডথ খুব কম খরচ হবে। তাই আশা করছি ইন্টারনেটের স্পিডও ভালো থাকবে।'
কী ভাবে কম খরচে ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে? মার্টিন জানিয়েছেন, ফেসবুক ল্যাব এ ব্যাপারে কাজ করছে। ড্রোন এবং অন্যান্য কিছু নামহীন আকাশ যানকে ব্যবহার করে এই রপিষেবা দেওয়ার পরিকল্পনা করছে তারা। এতে আলাদা করে পরিকাঠামো তৈরির জন্য সময় নষ্ট হবে না এবং খরচটাও অনেকটা কমে যাবে। মার্টিন ফের একবার মনে করিয়ে দিয়েছেন, তাঁরা এখনও নেট নিউট্রালিটির পক্ষে। সাধারণ মানুষকে বিনামূল্যে বেসিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ফ্রি ডেটার পক্ষেও কথা বলেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে