,

ব্রাহ্মণবাড়িয়া ঈদুল আজহাকে কেন্দ্র করে বেপরোয়া গরুচোর

news-image

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  গরু চুরির হিড়িক পড়েছে। তিতাস নদীর তীরবর্তী সিঙ্গারবিল, চম্পকনগর, হরষপুর, চান্দুরা ও পাহাড়পুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গরু চুরির মাত্রা বেশি। এর ফলে রাত জেগে গরু পাহারা দিচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি  গ্রাম পুলিশ এবং থানা পুলিশও রাতে টহল জোরদার করেছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরেরা সক্রিয় হয়ে ওঠেছে। গত দুই মাসে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল, কাশিনগর, মেরাশানী ও কাশিমপুর, পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর, হরষপুর ইউনিয়নের পাইকপাড়া ও বুল্লা, চান্দুরা ইউনিয়নের কালিশিমা গ্রাম থেকে অর্ধশত গরু চুরি হয়েছে। চুরি করা এসব গরু নিয়ে চোরেরা খুব সহজেই নৌকা দিয়ে তিতাস নদী পার হয়ে তাদের গন্তব্যস্থলে পালিয়ে যাচ্ছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গরুর মালিকেরা। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতি জানান, ঈদকে কেন্দ্র করে গরু চুরি ঠেকাতে রাতের বেলা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশও পাহারা দিচ্ছে। বিজয়নগরে চুরি হওয়া ৯টি গরু উদ্ধারসহ গরু চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া জানান, গরু চুরি ঠেকাতে প্রতিরাতেই বিজয়নগরের বিভিন্ন গ্রামে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল পাশা বলেন, গরু চুরি বন্ধে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গরু চোর চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা