,

ব্রাহ্মণবাড়িয়ায় টিআইবির উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য জানার আধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও টিআইবির ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী তথ্য মেলা স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত  হয়েছে। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম খান। সনাকের  সভাপতি এডভোকেট আবু তাহেরের সভাপতিতে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, সনাক সদস্য মোহাম্মদ আরজু ও আবদুন নুর। পরে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগীতা ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৪টি স্টল খোলা হয়েছে। তথ্য মেলা উপলক্ষে সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বর থেকে একটি দুর্নীতি বিরোধি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু