,

আগুন থেকে বাঁচাতে বিল্ডিং থেকে ছুড়ে ফেলা হলো শিশুদের

news-image

ভিডিওটি দেখলে বুকে ধাক্কা লাগে। বহুতল বিল্ডিং থেকে ছুড়ে দেয়া হচ্ছে একটি শিশুকে। ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। সেখানে একটি ভবনে আগুন লাগলে আটকে পড়া শিশুদের বাঁচাতে তাদের ভবন থেকে নিচে ছুড়ে দেয়া হয়। চীনা সংবাদমাধ্যম বলছে, ফুজিয়ান প্রদেশের নিংডে শহরের একটি ভবনের নিচতলায় আগুন লাগে। পরে সেটি উপরেও ছড়িয়ে পড়ে। ভবনটির তৃতীয় তলায় ছিল কিন্ডারগার্টেন। সেখানে আটকা পড়ে অল্পবয়সী শিশুরা। আগুন ছড়িয়ে পড়লে অনেকেই বেরিয়ে যেতে পারলেও সেখানে আটকা পড়ে বেশ কয়েকজন।


শিশুদের উদ্ধারে স্বল্প সময়ে আর কোন উপায় না থাকায় তিন তলা থেকে ছুড়ে দেয় আটকা পড়া শিশুদের। নিচে অবশ্য সতর্ক ছিলেন অন্যান্য উদ্ধারকর্মীরা। তারা ছুড়ে দেয়া শিশুদের ধরে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা