,

৪৫ বছরে সামুদ্রিক প্রাণী অর্ধেকে নেমে এসেছে

news-image

১৯৭০ সাল থেকে সামুদ্রিক স্তন্যপায়ী, সরীসৃপ, বিভিন্ন প্রকার মাছ ও পাখির সংখ্যা ৪৯ শতাংশ কমেছে অর্থাৎ বিগত ৪৫ বছরে বিশ্বের সামুদ্রিক প্রাণী কমেছে প্রায় অর্ধেক। l

খাদ্যসহ বিভিন্ন কারণে যেসব প্রাণীর ওপর মানুষ নির্ভর করে থাকে সেসব প্রাণীর ক্ষেত্রে এই চিত্র আরও করুণ। সামুদ্রিক টোনা ও ম্যাকেরেল মাছের ৭৪ শতাংশই আজ নেই। গ্যালাপাগোস দ্বীপপূঞ্জে অন্যতম প্রিয় খাবার সি কিউকাম্বারের ৯৮ শতাংশ এবং লোহিত সাগরে ৯৪ শতাংশ বিলুপ্ত হয়েছে।

 h
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউওএফ) লন্ডনের জুলজিক্যাল সোসাইটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাপক হারে সামুদ্রিক প্রাণী আহরণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে এর কারণ হিসেবে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। সমুদ্রতলের বিভিন্ন প্রকার ঘাস ও ম্যানগ্রোভ এলাকা যা প্রাণীদের আদর্শ বসবাসস্থল হিসেবে বিবেচিত তার পরিমাণও কমে যাচ্ছে।tortas
 
এ বিষয়ে ডব্লিউডব্লিউওএফ'র প্রধান ম্যাক্রো ল্যাম্বার্টনি বলেন, 'মাছের বংশবৃদ্ধির হারের চেয়ে বেশি পরিমাণে মাছ ধরা এবং মাছের বিচরণক্ষেত্রগুলো ধ্বংসসহ নানাবিদ কার্যাবলীর মাধ্যমে মানুষ সমুদ্রের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।'
timi
 
বিগত ৪৫ বছর ধরে এক হাজার ২০০ প্রজাতির সামুদ্রিক প্রাণীর ওপর পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
llকার্বন ডাই অক্সাইড মিশে সমুদ্রের পানি বেশি পরিমাণে এসিড সমৃদ্ধ হয়ে এতে ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর