,

২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

 জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রওনা দেবেন তিনি।
অধিবেশনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন সাফল্যের ধারায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যয়ের তথ্য জানাবেন তিনি।
সাধারণ পরিষদের বিভিন্ন সেশনে অংশ নেওয়াসহ বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২৩ সেপ্টেম্বর ৬০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টারা তার সফরসঙ্গী হবেন।
আগামী ১ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। অধিবেশনে বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শেখ হাসিনা। পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল