বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট আরোপে স্থগিতাদেশ

news-image

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ভ্যাট আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। পিটিশনের পক্ষে শুনানি করেন ড.  শাহদীন মালিক।  
ইংলিশ মিডিয়াম স্কুলের দুইজন শিক্ষার্থীর অভিভাবক ফাইজুল ইসলাম ও সেলিম আজম ভ্যাট প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। আবেদনে বলা হয়, ভ্যাট আরোপের কারণে ইংলিশ মিডিয়াম শিক্ষার সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া এটি বৈষম্য মূলকও। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর সরকার ভ্যাট আরোপ করেছিল তা  প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ওপর ভ্যাট আরোপ ন্যায় সংগত নয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে