বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ যকৃতের জন্য আটটি করণীয় জেনে রাখুন

news-image

লিভার বা যকৃতের বিভিন্ন রোগে প্রতি বছর দেশের বহু মানুষ মারা যায়। যকৃত সুস্থ রাখার উপায় সম্পর্কে জানা থাকলে এ রোগের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। এ লেখায় থাকছে যকৃত সুস্থ রাখার কয়েকটি উপায়।
১. অ্যালকোহল বাদ: অ্যালকোহল পান যকৃতের ক্ষতির অন্যতম কারণ। আর তাই অ্যালকোহলমুক্ত জীবনযাপন সুস্থ যকৃতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেরই খালি পেটে অ্যালকোহল পানের অভ্যাস থাকে, যা যকৃতের সবচেয়ে বেশি ক্ষতি করে।
২. সঠিক ওজন: স্থূল দেহের অধিকারীদের যকৃতের নানা সমস্যা হয়। এ ক্ষেত্রে দেহের ওজন সঠিক মাত্রায় রাখলেই উপকার পাওয়া যায়। এ জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা ও পরিমিত মাত্রায় স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন।
৩. পর্যাপ্ত পানি: পানি দেহের বর্জ্য পদার্থকে ধুয়ে দেহ থেকে বের করে দিতে সহায়তা করে। আর তাই যকৃতের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয়। অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি প্রতিদিন আট থেকে ১০ গ্লাস পানি পান করে যকৃত সুস্থ রাখা সম্ভব।
৪. রোজ পাঁচ ফল ও সবজি: সুস্থ থাকার জন্য অনেক বিশেষজ্ঞ প্রতিদিন পাঁচ ধরনের ফল ও সবজি খেতে পরামর্শ দেন। এটি শুধু দেহ সুস্থ রাখার জন্যই নয়, যকৃতও ভালো রাখতে সহায়তা করে।
৫. সঠিক মাত্রায় উপকারী ব্যাকটেরিয়া: দেহে ব্যাকটেরিয়া মানেই ক্ষতিকর নয়। অনেক ব্যাকটেরিয়া রয়েছে যা দেহের উপকার করে। এসব ব্যাকটেরিয়া দেহে যেন সঠিক মাত্রায় থাকে সে জন্য নজর দেওয়া প্রয়োজন। উপকারী ব্যাকটেরিয়া দেহের বর্জ্য পদার্থ দূর করে এবং সুস্থ যকৃত নিশ্চিত করে।
৬. ভিটামিন সি ও বি: ভিটামিন সি দেহের আঘাত নিরাময়ে ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন সি ও ভিটামিন বি একত্রে যকৃতের কার্যক্রম ঠিক রাখতে ভূমিকা রাখে।
৭. নিয়মিত প্রোটিন: যকৃতের সুস্থ কোষ গঠনে ভূমিকা রাখে প্রোটিন। তাই খাদ্য তালিকায় নিয়মিত প্রোটিন রাখা উচিত।
৮. প্রচুর ফাইবার ও মিনারেল: সুস্থ যকৃতের জন্য সকালের নাশতায় কম ফ্যাটযুক্ত খাবার এবং প্রচুর ফাইবার ও মিনারেলযুক্ত খাবার খাওয়া উচিত। এ ক্ষেত্রে দানাদার খাবার, ফলমূল, সবজি ইত্যাদি হতে পারে আদর্শ।
–টাইমস অব ইন্ডিয়া  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে