বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি বন্ধুভাবাপন্ন বাংলাদেশের জনগণের সাথে দেখা করতে চেয়েছিলাম’

news-image

বাংলাদেশে সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী ড. মোহম্মদ জাবাদ জারিফ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ড. জারিফ ইরানের পারমাণবিক কর্মসূচি প্রশ্নে ইরান ও ৬টি বড় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। জারিফ বলেন, চুক্তিতে কী হয়েছে তা বাংলাদেশকে অবহিত করা প্রয়োজন মনে করায় চুক্তি সম্পাদনের কয়েক মাসের মধ্যেই তিনি এখানে এসেছেন। কারণ আমাদের অধিকার ফিরে পেতে যে সংগ্রাম করতে হয়েছে তাতে তারা (বাংলাদেশ) আমাদের সমর্থন করেছে। তাই আমি বন্ধুভাবাপন্ন বাংলাদেশের জনগণ এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। বৈঠকে ইরানের মন্ত্রী দু’দেশের মধ্যে একটি শক্তিশালী যৌথ অর্থনৈতিক কমিশনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতার জন্য জ্বালানি ও যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারাপ করেন।

তিনি বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতার জন্য জ্বালানি ও বস্ত্র সেক্টরে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীর জন্য এ্যারাইভাল ভিসা চালু করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভি, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেজি দেহনাভি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে