,

মেসিকে ছাপিয়ে রোনালদোর হ্যাটট্রিক

news-image

ফের দুরন্ত রোনাল্ডো৷ শাখতারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ছাপিয়ে গেলেন মেসিকে৷ শাখতারকে ৪-০ গোলে হারাল রিয়েল মাদ্রিদ৷

মাদ্রিদে রোনাল্ডো ঝড়৷ কয়েকদিন আগে একাই ৫ গোল করে উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে৷ এবার সিআর সেভেন-এর হ্যাটট্রিক৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতারকে ৪-০ গোলে হারাল রিয়েল৷ যার মধ্যে তিনটিই পর্তুগিজ মহানক্ষত্রের৷ যার সুবাদে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে টপকে গেলেন চির-প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে৷ প্রথমার্ধেই শাখতারের বক্সে রিয়েলের আক্রমণের ঝড়৷ তবে, সাফল্য এল আধঘণ্টার মাথায়৷ ইস্কোর ক্রস থেকে সহজ ফিনিশ বেঞ্জিমার৷ আর, দ্বিতীয়ার্ধেই সিআর সেভেন-এর বাজিমাত৷ ম্যাচের ৫৫ ও ৬৩-তম মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল ক্রিশ্চিয়ানোর৷

৮১ মিনিটে শাখতারের কফিনের শেষ পেরেক রোনাল্ডোর৷ মার্সেলোর শট ব্যর্থ হয়ে ফিরে আসার পর ক্লোজ রেঞ্জ থেকে পর্তুগিজ মেগাস্টারের নিখুঁত ফিনিশ৷ ৪-০-তে জয়৷ দুই ম্যাচে আট গোল রোনাল্ডোর৷ গড়লেন নতুন ইতিহাস৷ ৮০ টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোন্ডাল্ডো৷রোনাল্ডোর পরেই মেসি৷ ঝুলিতে ৭৭ টি গোল৷
পর্তুগিজ মহানক্ষত্রের রেকর্ড৷ জবাব দেবে কি আর্জেন্তাইন জিনিয়াসের পা? উত্তরের অপেক্ষায় ফুটবলগ্রহ৷ – সূত্র : এবিপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে