,

পেসার শাহাদাত গ্রেপ্তার করতে পারেনি ?

news-image

গৃহকর্মীকে নির্যাতনের দায়ে পলাতক রয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। পুলিশ যখন তাকে খুঁজে বেড়াচ্ছে, ঠিক তখনই মঙ্গলবার গুঞ্জন উঠলো, গ্রেপ্তার হয়েছেন শাহাদাত হোসেন রাজীব।
পরে জানা গেলো, ব্যাপারটি ছিলো গুজব। যদিও সেটা নিশ্চিত করে গুজব বলে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ, স্বয়ং পুলিশও এ ব্যাপারে নিশ্চিত নন।
এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার তদন্ত বিভাগের পরিদর্শক, এ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান গ্রেপ্তারের সংবাদটি নিশ্চিত নয় বলে জানান।
এরপর সন্ধ্যায় তিনি গ্রেপ্তারের খবরটি নাকোচ করে দিয়েছেন। বলেছেন, ‘আসলে আমরা খোঁজ নিয়ে দেখেছি র্যা ব কিংবা পুলিশের কোন দলই তাকে গ্রেপ্তার করতে পারেনি। সংবাদটি গুজব।’
তবে রাজীবকে গ্রেপ্তারের সব ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের মোট ১০টি টিম তাকে ধরতে মাঠে কাজ করছে। তার মোবাইল ফোন ট্র্যাক করার চেষ্টা চলছে। তার মোবাইলের কললিস্টও আমরা পর্যালোচনা করছি। কিন্তু আমার মনে সে ভীষণ চালাক ও ধূর্ত। যত সিম ব্যবহার করতো সব বন্ধ করে রেখেছে। আমরা তাকে ধরতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছি। সেখান শুধু তার শিশু সন্তানকে পাওয়া গেছে। তাদের লাল গাড়িটিও সেখানে রাখা। তবে রাজীব ও তার স্ত্রী পলাতক রয়েছেন।’
শোনা যাচ্ছে, যে কোনদিন আদালতে আত্মসমর্পণ করতে পারেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসার। এমনকি বিষয়টি নিষ্পত্তি করতেও মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে