,

বাল্য বিয়ে মুক্ত : গ্রামবাসীর অঙ্গীকার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক,বাবা-মা এবং জনপ্রতিনিধিসহ গ্রামের বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক’শ মানুষ গ্রামকে বাল্য বিয়ে মুক্ত রাখার অঙ্গীকার করেছেন। নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে বাল্য বিবাহ ও যৌন হয়রানি বিষয়ক সচেতন মূলক এক কর্মশালায় তারা এ অঙ্গীকার করেন। গতকাল বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার ঘাটিয়ারা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে সদর উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এ কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য,উপজেলা প্রকৌশলী এ টি এম রবিউল আলম, ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম রানা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার,নারী উন্নয়ন ফোরামের সদস্য আনোয়ারা বেগম,এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে শেখ মাহবুল আলম,৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল পাঠান,বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ পাঠান,ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েদ,ঘাটিয়ারা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হান্নান ভূইয়া প্রমুখ। কর্মশালায় বাল্য বিয়ের কুফল নিয়ে আলোচনার পর কর্মশালায় উপস্থিত কয়েক’শ মানুষ গ্রামকে বাল্য বিয়ে মুক্ত রাখার অঙ্গীকার করে। যৌন হয়রানী প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়। গ্রামবাসী জানান- তাদের গ্রামে এ ধরনের তৎপরতা নেই।  

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা