,

প্রেমের জালে ধরা দেয় পাখিরাও

news-image


 

 প্রেমের ফাঁদ পাতা ভুবনে৷ মানুষের মতোই তাতে বাঁধা পড়ে যায় পাখিরাও৷ এক সমীক্ষায় এরকমই দাবি করেছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অর্নিথোলজির গবেষকরা৷ তাঁরাই জানিয়েছেন, নিজের পছন্দের সঙ্গী পেলে পাখিরাও সুখে ‘সংসার' করে৷ সুস্থ থাকে এবং বেশিদিন বাঁচে৷ সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে পিএলওএস বায়োলজি জার্নালে৷
বার্লিনে ‘জেব্রা ফিঞ্চ' প্রজাতির পাখিদের নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা৷ সেখানে এই পাখিদের পাঠানো হয়েছিল ‘স্পিড ডেটিং'-এ৷ তবে তার আগে দু'টি দলে ভাগ করে নেওয়া হয়েছিল তাদের৷ ২০টি মেয়ে পাখির একটি দলকে দেওয়া হয়েছিল তাদের পছন্দের ‘ডেট' বেছে নেওয়ার অধিকার৷ রীতিমতো দেখে, শুনে, বিচার-বিবেচনা করে ২০ জন পুরুষ-সঙ্গীকে বেছে নেওয়ার পর ওই পক্ষীযুগলদের পাখিরালয়ের নিভৃতে ‘সংসার' করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ অবশিষ্ট পাখিদের অবশ্য এই সৌভাগ্য হয়নি৷ খানিকটা নিজেদের ইচ্ছেমতো, খানিকটা আবার জোর করেই তাদের জোড়ায় বেঁধে দেন গবেষকরা৷ তারপরই সকলের গতিবিধি পরীক্ষা করতে শুরু করেন পক্ষী-বিজ্ঞানীরা৷ কিছুসময় পর দেখা যায়, যেসব পাখিরা নিজেদের প্রেমাস্পদকে নিজেরাই বেছে নিয়েছে, তাদের সঙ্গমের হার বেশি৷ জীবনের আয়ুও বেশি৷ রোগভোগের ঘটনা কম৷ এমনকী তাদের শাবকদের জীবনও দীর্ঘমেয়াদি৷ শুধু তাই নয়, এই পাখিজোড়ারা দ্বিতীয় দলটির তুলনায় বেশি পরিশ্রমী, সুখী এবং তারা তাদের শাবকদের লালনপালনের প্রতিও অনেকটাই বেশি দায়িত্বশীল৷ বিজ্ঞানীদের ভাষায় পাখিদের এই ‘জোড়ি'দের জীবন সত্যিই ‘পারফেক্ট'! কিন্ত্ত অন্য দলটির ক্ষেত্রে এ কথা একেবারেই বলা যায় না৷ এই পাখিদের দলটিও প্রকৃতির ধারা মেনে বংশবিস্তার করেছে ঠিকই৷ একসঙ্গে থেকেছে৷ কিন্ত্ত তাদের মতোই তাদের শাবকদের জীবনের মেয়াদ বেশি নয়৷ দেখা গিয়েছে, ডিম পাড়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যাপ্ত যত্নের অভাবে তাদের শাবকদের মৃত্যু হয়েছে৷ এই জোড়িগুলির সদস্যদের মধ্যে যোগাযোগের হার কম, সঙ্গমের হার কম৷ এমনকী, একে অন্যের প্রতি দায়িত্ববোধও লক্ষণীয়ভাবে কম৷ বিজ্ঞানীদের ভাষায় একেবারেই ‘হতাশাজনক'৷  

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর