বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জন টার্নবুল

news-image

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। ইতোপূর্বে অস্ট্রেলিয়ার রিপাবলিকান আন্দোলনে নেতৃত্ব দেওয়া টার্নবুল ক্যানবেরায় দেশটির গভন জেনারেল স্যার পিটার কসগ্রোভের কাছে শপথ নেন। যুক্তরাজ্যের রানি এলিজাবেথের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে মান্য করে থাকে।


এর আগে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল লিবারেল পার্টির শীর্ষস্থানচ্যুত হয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ হারান টনি অ্যাবোট।  তিনি তার সরকারেরই যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুলের কাছে ভোটাভুটিতে হেরে যান। দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সোমবার গভীর রাতে মধ্য-ডানপন্থি লিবারেল পার্টির ভোটে প্রতিদ্বন্দ্বী টার্নবুলের ৫৪ ভোটের কাছে হেরে যান ৪৪ ভোট পাওয়া অ্যাবোট।1442296640_0
মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণে অ্যাবোট ক্ষমতা ছাড়ার দিনটিকে ‘কঠিন’ বলে বর্ণনা করে পরিবর্তনের প্রক্রিয়াকে যথাসম্ভব ‘সহজ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাবোট বলেন, তার সরকার যথাযথ বা পরিপূর্ণ ছিলনা। কিন্তু কিছু অর্জন তো তালিকায় স্থান পাবে। তবে তিনি রাজনীতির মঞ্চ থেকে বিদায় নেবেন কিনা এ ব্যাপারে কিছু বলেননি। সাংবাদিকদের অ্যাবোট বলেন, এটি একটি কঠিন দিন। কিন্তু যখন আপনি এই খেলায় যুক্ত হবেন তখন তার নিয়মও মেনে নিতে হবে।

 
অপরদিকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে টার্নবুল বলেন, আমি পরিপূর্ণভাবে আশা করছি আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা সেই ভিত্তিগুলোকে এগিয়ে নিতে পারবো যা আসছে বছর আমাদের সাফল্য নিশ্চিত করবে। তবে টার্নবুল প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা