বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চাশ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

news-image

সারা দেশে ১৭৩ স্থানে খোলা ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করছে টিসিবি-যুগান্তরসারা দেশে ১৭৩ স্থানে খোলা ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করছে টিসিবি,
বাজারে পেঁয়াজের ঝাঁঝ কমাতে অবশেষে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার। আজ থেকে সারা দেশে ১৭৩ স্থানে খোলা ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে প্রচলিত দামের চেয়ে প্রায় ৩০ টাকা কমে পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছে। বর্তমানে খুচরা বাজারে ৭০-৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
তবে এই কার্যক্রমে শুধু পেঁয়াজই নয়, এর সঙ্গে আরও দুই নিত্য ভোগ্যপণ্য সয়াবিন ও চিনি স্বল্প দামে বিক্রি করার ঘোষণা দিয়েছে টিসিবি। খোলাবাজারে এই দুটি পণ্য যথাক্রমে প্রতিলিটার সয়াবিন ৮৯ টাকা এবং প্রতিকেজি চিনি ৩৭ টাকা দরে বিক্রি করা হবে। তবে ভোক্তাপর্যায়ে একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ এবং ১০ লিটার তেল কিনতে পারবে। টিসিবির জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ুন কবির যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ঢাকায় ২৪ স্থানে, চট্টগ্রামে ১০ ও অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরে দুইটি করে খোলা ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম চলবে।
এর আগে দেশের বাজারে পেঁয়াজের দর সর্বোচ্চ ১০০ টাকার রেকর্ড স্পর্শ করে। পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীদের অসৎ প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দর বাড়ার আগেই দেশে ৩ লাখ টন পেঁয়াজ প্রবেশ করে। এর সঙ্গে দেশে উৎপাদন হয় ১৯ লাখ ৩০ হাজার টন। ফলে পেঁয়াজের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও এ নিয়ে দেশজুড়ে হৈচৈ শুরু হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মধ্যবিত্তরাও এর ধকল সইতে হিমশিম খাচ্ছিল। ঢাকা শহরে খোলা ট্রাকে পণ্য বিক্রয়ের স্থান : প্রেস ক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ, পলাশী বাজার ও রামপুরা বাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে।
আগারগাঁও শেওড়াপাড়া বাজার, মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা কাঁচাবাজার, মিরপুর গোলচত্বর, খামারবাড়ী, কচুক্ষেত বাজারেও পণ্য কেনা যাবে। এছাড়াও ইত্তেফাক মোড়, মতিঝিল বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও কলাবাগান, জুরাইন ও শনির আঁখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার ও খিলগাঁও তালতলা কাঁচাবাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে। এ সংক্রান্ত তথ্য ৮৮৯১৬৪৮ নম্বরে পাওয়া যাবে।,

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম