শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিপাবলিক অব গেমারস : আসুসের ল্যাপটপে গেমারদের স্বপ্নপূরণ

news-image

২০০৬ সালে আসুস গড়ে তোলে 'রিপাবলিক অব গেমারস (আরওজি)'। কম্পিউটারে গেমারদের সর্বোচ্চ পারফরমেন্স পেতে এই হার্ডওয়্যার তৈরি করে আসুস। এটি সত্যিকার গেমারদের সম্মানে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আরওজি প্রস্তুতকারী দলটি এমন এক হার্ডওয়্যার বানিয়েছে যা আসলেই গেমারদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে। গ্লোবাল গেমিং কমিউনিটিতে আরওজি বড় একটি অংশ দখল করে রয়েছে। এরা পিএএক্স, ব্লিজজন এবং ড্রিমহ্যাক-এর মতো আয়োজনে স্পন্সর করে আরওজি। পিসি, ল্যাপটপ, হেডসেট, কিবোর্ড, মাউস, গ্রাফিসক কার্ড, মনিটর, মাদারবোর্ড, সাউন্ড কার্ড এংব সলিড স্টেট ড্রাইভের ক্ষেত্রে আরওজি মানের হার্ডওয়্যার মিলবে।

ইচ্ছে করলে গেমাররা আসুসের আরওজি ক্যাটাগরির ল্যাপটপও পাওয়া যায়। এতে গেম খেলতে সর্বোচ্চ পারফরমেন্স পাবেন। ১৫ এবং ১৭ ইঞ্চি পর্দার দুটো ল্যাপটপ মডেলের ফিচার দেখে নিন।

১. মডেল জি৭৫১জেএম-টি৭০৬৬পি :
১৭.৩ ইঞ্চি পর্দা, কোর আই৭ ৪৭১০এইচকিউ প্রসেসর, ২৪ জিবি র‍্যাম, ১ টেরাবাইট ৭২০০আরপিএম হার্ডডিস্ক, ডিটিএক্স ৮৬০ ২জিবি ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, অপটিক্যাল ড্রাইভ ডিভিডিআরডাব্লিউ এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ প্রো।   

২. মডেল জি৫৫১জেএক্স-ডিএম০৩৬এইচ :
১৫.৬ ইঞ্চি ফুল এইচডি গ্লেয়ার পর্দা, কোর আই৭ ৪৭২০এইচকিউ প্রসেসর, র‍্যাম ১৬ জিবি, ১ টেরাইট ৭২০০আরপিএম, জিটিএক্স ৯৫০ ২জিবি ডিডিআর৩ গ্রাফিক্স কার্ড, ৬এক্স-ব্লু রে অপটিক্যাল ড্রাইভ এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম।