,

প্রেম বিষয়ক সুপরামর্শ দিন সন্তানকে

news-image

সন্তানদের সেরা পথপ্রদর্শক বাবা-মা। অনেক বাবা-মা শুধু পড়াশোনা এবং পেশা বিষয়ক উপদেশ দিয়ে থাকেন সন্তানকে। এর বাইরেও রয়েছে নানা গুরুত্বপূর্ণ দিক। আচরণ, অভ্যাস, প্রেমের সম্পর্ক এসবের ক্ষেত্রেও সঠিক জ্ঞানের প্রয়োজন হয়। আর সচেতন অভিভাবকরা সে বিষয়ে খেয়াল রাখেন সবসময়।

অভিভাবক হিসেবে সন্তানকে প্রেমবিষয়ক যে পরামর্শগুলো দেয়া যায়-

সম্পর্ক শুরু করা: আধুনিক বিশ্বে জীবন অনেক গতিশীল হয়ে উঠেছে। মানুষের অনুভূতি অনেক দ্রুত বদলায় বলে কারো জন্য বেশিদিন অপেক্ষা করা বোকামি। আপনার সন্তানকে বলুন কাউকে ভালো লাগলে তার প্রস্তাবের অপেক্ষায় না থেকে নিজেই জানিয়ে দিতে।

সর্বোচ্চ চেষ্টা করা: পেশা এবং সম্পর্ক যে কোন ক্ষেত্রে আপনার সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করতে বলুন।সঙ্গীর আচরণ যাই হোক, নিশ্চিত হোন আপনার সন্তানের যেন চেষ্টার ত্রুটি না থাকে। তাতে করে কাজটি সফল হোক বা না হোক, অনুতাপের অবকাশ থাকবে না।

নিজেকে বিশ্বাস করা: সন্তানকে বলুন নিজের অনুভূতির প্রতি আস্থা রাখতে। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সন্তান যখন সম্পর্কে জড়ায় তখন নিজের সময়কার প্রয়োজনীয় অভিজ্ঞতার কথা তাদের সঙ্গে শেয়ার করুন। ব্যক্তিত্ব বজায় রাখা: বন্ধু, পরিবার বা সঙ্গী কারো কাছেই এমনভাবে নত হওয়া যাবে না, যাতে করে ব্যক্তিত্ব নষ্ট হয়। সন্তানকে শেখান, নিজেকে নিজে সম্মান দেখালেই অন্যের কাছ থেকে সম্মান পাওয়া যায়। সম্পর্কের ভাঙন মারাত্মক নয়: সম্পর্ক শেষ মানেই জীবনের শেষ নয়। প্রেমের ভাঙনের ফলে সন্তান যেন হতাশ হয়ে না পড়ে এমনকি আত্মহননের সিদ্ধান্ত না নেয় সেদিকে খেয়াল রাখুন। যোগ্য মানুষটি এখনো জীবনে আসেনি সে উপলব্ধি তাদের মধ্যে জাগাতে হবে।

আপস একটি দ্বিপাক্ষিক ব্যাপার: একটি সম্পর্কে কেউ কারো থেকে কম নয়। কোন দ্বন্দ্বে দুজনেরই আপসে আসা উচিত। একজন আরেকজনের অপেক্ষায় বসে থাকলে সমাধান আসে না। এছাড়া একপক্ষ সবসময় আপস করলে সঙ্গীর কাছে তার ব্যক্তিত্ব ক্ষুন্ন হয়।

সম্পর্কে সৎ থাকা: আপনার সন্তানকে বলুন সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকতে। কোন উপায় না পেয়ে সম্পর্কে জড়ান অনেকেই। যা একদম উচিৎ নয়। পরিস্থিতির চাপে পড়ে কেবল নিজের স্বার্থে সম্পর্কে না জড়িয়ে সঙ্গীকে মন থেকে ভালবাসতে বলুন। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর