,

১৫ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

news-image
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।রোববার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়ে ১১টার দিকে শেষ হয়।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাবেন। ১৫ সেপ্টেম্বর রাতে তার যাওয়ার বিষয়টি চূড়ান্ত। এর আগেও তিনি লন্ডন যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে সেই সময় তার যাওয়া হয়নি। তবে পবিত্র ঈদ-উল আযহার আগে খালেদা জিয়া দেশে নাও ফিরতে পারেন। এমনই ইঙ্গিত দিয়েছেন নজরুল ইসলাম খান।তিনি জানান, আজকের বৈঠকে দলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


আজকের বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা