,

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

news-image

পাকিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৭ জন । স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় পাঞ্জাব প্রদেশে মুলতান শহরের এ বিস্ফোরণ ঘটে। মুলতানের প্রধান পুলিশ কর্মকর্তা আজহার আকরাম জানান, একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মোটর সাইকেলে বাঁধা বোমার বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে ডাকা হয়েছে।  
উদ্ধারকারী কর্মকর্তা ড. কালিম জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। আহতদের মুলতানের নিশতার হাসপাতালে নেয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে