,

সানি লিওনকে পুলিশের তলব

news-image

কন্ডমের বিজ্ঞাপনের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে সাবেক পর্ন স্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনকে তলব করেছে পাঞ্জাবের পুলিশ। 
'রক্ষা জ্যোতি ফাউন্ডেশন' নামে একটি এনজিওর অভিযোগের ভিত্তিতে গত শনিবার সানি লিওন, কন্ডম উৎপাদনকারী ওই কোম্পানি ও বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পাঞ্জাবের লুধিয়ানার পুলিশ। এ বিষয়ে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। 
sanilion
গত বুধবার লুধিয়ানার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে অভিযোগটি দায়ের করে 'রক্ষা জ্যোতি ফাউন্ডেশন'। বিজ্ঞাপনটি সমাজে 'অশ্লীলতা ছড়াচ্ছে' বলে অভিযোগ করা হয় এতে। 
টুইটার বার্তায় সানি লিওন এসব সমালোচনার জবাব দেন এভাবে, 'ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।' বিজ্ঞাপনটি নিয়ে সর্বশেষ এই অশ্লীলতার অভিযোগ আনল রক্ষা জ্যোতি ফাউন্ডেশন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে