,

সিরাজগঞ্জ ইকোপার্কে কলেজ ছাত্রী ধর্ষণ: আটক ২

news-image

সিরাজগঞ্জের ইকোপার্কে এক কলেজ ছাত্রী বেড়াতে এসে তার বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের গভীর জঙ্গলের এ ঘটনায় ধর্ষক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তি হলো- বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র খামার উল্লাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে সোহেল রানা (১৯) এবং তার সহযোগী একই গ্রামের নাসির আকন্দের ছেলে কবির হোসেন (২০)। ওই মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, বেলকুচি উপজেলার ওই কলেজ ছাত্রীর সঙ্গে একই প্রতিষ্ঠানের সোহেল রানার বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্বের সম্পর্কের কারণে সোহেল রানা ও তার সহযোগী মিলে মেয়েটিকে বেড়ানোর কথা বলে ইকোপর্কে নিয়ে আসে। বেড়ানোর এক পর্যায়ে সোহেল রানা মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
 
তিনি জানান, এক পর্যায়ে মেয়েটির চিৎকারে পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন এবং পুলিশ মেয়েটিকে আহত ও রক্ষাক্ত অবস্থায় উদ্ধার এবং সোহেলরানা ও তার সহযোগী কবিরকে আটক করে। এ ঘটনায় মেয়েটির মা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম জানান, মেয়েটির প্রচুর রক্ষক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে