,

রাধিকায় ৪ ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদকঅবৈধ ওষুধ বিক্রি ও চিকিৎসক না হয়েও রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ফার্মেসী ব্যবসায়ীকে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ ওষুধ বিক্রি ও মজদু রাখা এবং চিকিৎসক না হয়েও রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে রাধিকা বাজারস্থ নাজমুল মেডিকেল হলের সত্ত্বাধিকারী নাজমুল হককে ৩০ হাজার টাকা জরিমানা, ভূইয়া মেডিকেল হলের সত্ত্বাধিকারী আবুল হাশেম ভূইয়াকে ৪০ হাজার টাকা, জীবন ফার্মেসীর সত্ত্বাধিকারী হোসেন বশিরকে দুই হাজার টাকা এবং চৌধুরী ফার্মেসীর সত্ত্বাধিকারী আনিসুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবদুল কাদির নোমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. বাদল শিকদার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদসহ আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা