,

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।আজ রোববার সকাল সোয়া ১০টার পর রাজধানীর বারিধারা, ধানমন্ডি, উত্তরা ও রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।সকাল থেকেই শিক্ষার্থীরা স্ব স্ব ক্যাম্পাসে উপস্থিত হয়ে সকাল সোয়া ১০টার পর সড়ক অবরোধে নামেন। বারিধারায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়ক অবরোধ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, উত্তরা হাউস বিল্ডিং এলাকার সড়ক অবরোধ করে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়ক অবরোধ শুরু করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অন্যদিকে কলাবাগান থেকে শংকর পর্যন্ত সড়কে বিক্ষোভ করছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু