,

খালেদার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা।শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা এ সাক্ষাতে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করেন খালেদা জিয়া ও কমলেশ শর্মা।বৈঠক সূত্রে জানা যায়, কমনওয়েলথের মহাসচিব খালেদা জিয়াকে বলেছেন- আগামী নির্বাচন যেভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে সেই পরিস্থিতি তৈরির জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যান। কমনওয়েলথও তার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবে। যেহেতু টু-থার্ড মেজরিটির মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছে সেহেতু এটিকে সহজেই আগের জায়গায় আনা যাবে বলে মনে হয় না। তবে একটা বিকল্প ব্যবস্থা বের করতে হবে।

কমলেশ শর্মা খালেদা জিয়াকে আরও বলেন, আমাদের ধারণা ছিল নির্বাচন কমিশনই (ইসি) নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে রাজনৈতিক হস্তক্ষেপও যে থাকে সেটি আপনার সঙ্গে কথা বলার পর বুঝতে পারছি। সুতরাং বিষয়টি একটু জটিল। এখান থেকে বের হয়ে আসার চেষ্টা আপনাদেরকেই করতে হবে।অন্যদিকে খালেদা জিয়া কমলেশ শর্মাকে গণতন্ত্রের অনুপস্থিতি, বিরোধীদলগুলোর সঙ্গে সরকারের বিরূপ আচরণ, দেশে মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসনের অনুপস্থিতি, বিরোধী রাজনৈতিকদলগুলোর কর্মসূচিতে বাধা ও সরকারের নানা দুর্বলতা তুলে ধরেন।বৈঠক শেষে রাত ১১টা ১৫ মিনিটে বেরিয়ে যান কমলেশ। এরপর বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপি প্রধানের সঙ্গে দেখা করেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের