,

রোনাল্ডোর পাঁচ গোল, বড় জয় রিয়ালের

news-image

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-৫, বেনজিমা-১
আগের দুটো ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি ।তাই কেউ কেউ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাঁকে কী আর ফের স্বমহিমায় দেখা যাবে না চলতি মরশুমে ? এমন প্রশ্ন জেগেছিল মনে।কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোনও বিকল্প নেই । এস্প্যানিয়লের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। হ্যাটট্রিক করলেন। শুধু হ্যাটট্রিক করলেন না, পাঁচ-পাঁচটি গোলও করলেন সিআর সেভেন।রিয়ালের গোল উৎসবে সামিল হলেন করিম বেনজিমাও। তিনিও এক গোল করলেন। সবমিলিয়ে এস্প্যানিয়লকে ৬-১ গোলে উড়িয়ে দিল রিয়াল।এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বেনিতেজের ছেলেরা।
এদিন শুরু থেকেই ঝলক দেখানে থাকেন মাদ্রিদের রাজপুত্র। রোনাল্ডোর দাপটে প্রথম কুড়ি মিনিটের মধ্যেই তিন গোল হজম করে এস্প্যানিয়ল। হ্যাটট্রিক সেরে নেন সিআর সেভেন। সাত মিনিটেই খাতা খোলেন তিনি ।এরপর ১৭ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো।তিন মিনিট পরেই ফের গোল হ্যাটট্রিক করেন। ২৮ মিনিটে বেনজিমা গোল করে ৪-০ করেন। বিরতির সময় চার গোলেই এগিয়েছিল রিয়াল। বিরতির পরেও রোনাল্ডোর গোলক্ষুধা একটুকুও কমেনি। ফের দুটো গোল করেন।এরপর আর এস্প্যানিয়ল ঘুরে দাঁড়াতে পারে নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ