,

দুর্ঘটনায় আহতদের হজ পালনে সহায়তা করবে সৌদি সরকার

news-image

মক্কার হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর ও পবিত্র দুই মসজিদের উপদেষ্টা খালেদ আল ফয়সাল। শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন তিনি।
খালেদ আল ফয়সাল বলেন, ''পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাঁদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।'' এ ছাড়া গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
Makka
মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩৮ জন। এদের মাঝে ২৮ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন সূত্র।
প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির মধ্যে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ তথ্য প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে