বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপলের নতুন পণ্য যা রীতিমতো ঘৃণা করতেন স্টিভ জবস!

news-image

নতুনভাবে অ্যাপল এমন একটি পণ্য আনলো যা রীতিমতো ঘৃণা করতেন খোদ স্টিভ জবস। অ্যাপল একটি স্টাইলাস অর্থাৎ ডিজিটাল কলম বানিয়েছে। আর এটা দারুণ অপছন্দ করতেন স্টিভ। অ্যাপলের প্রায়ত কাণ্ডারি স্টিভ খুবই বিরক্তবোধ করতেন স্টাইলাস দেখলে। তার জীবনী লিখেছিলেন ওয়ালটার আইজ্যাকসন। তাকে স্টিভ বলেছিলেন, একটা স্টাইলাস হাতে পাওয়ামাত্র তুমি মৃত। কিন্তু সময় বদলেছে। গত ৯ তারিখে অ্যাপল ঘোষণা করেছে, তারা আইপ্যাড প্রো-এর জন্যে নতুন একটি স্টাইলাস বানাচ্ছে। এর দাম পড়বে ৯৯ ডলার।
অ্যাপলের নতুন পণ্য যা রীতিমতো ঘৃণা করতেন স্টিভ জবস!
image_267426_0.pencil screen shot 2015-09-09 at 18.32.45
একে বলা হচ্ছে অ্যাপল পেন্সিল। এটা পর্দায় ব্যবহারকারীর চাপ পরিমাপ করতে পারে। তা ছাড়া লাইটিংয়ের মাধ্যমে আইপ্যাড প্রো-এর প্লাগিং করা যাবে। অ্যাপলের নতুন পণ্য যা রীতিমতো ঘৃণা করতেন স্টিভ জবস! স্টাইলাসটি সম্পর্কে বলার সময় এক মুখপাত্র বলেন, আইওএস ৯-এর অফিস অ্যাপের জন্যে এটিকে ব্যাবহার করা যাবে। অ্যাডোবের ডিজাইন অ্যাপসহ নতুন ফটোশপ ফিক্সেও কাজ করবে পেন্সিলটি।

বিগত কয়েক বছর ধরে এই পেন্সিলটি নিয়ে কয়েকটি পেটেন্ট করে রেখেছে অ্যাপল। এই টেক জায়ান্টের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এক সূত্র মিং-চি কুয়ো জানান, এ বছরই স্টাইলাস বাজারে ছাড়বে অ্যাপল।

অ্যাপলের সাবেক এক ডিজাইনার জানান, প্রায় ৪ বছর আগে থেকেই কয়েক ধরনের স্টাইলাস নিয়ে নানা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। এই কলমের সঙ্গে বড় পর্দার আইফোনেরও বিরোধিতা করতেন স্টিভ। তিনি বলতেন, কেউ-ই এমন আইফোন একটিও চাইবে না।

কিন্তু আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস বাজারে আসামাত্র দারুণ সাড়া ফেলে দিয়েছে। কাজেই স্টাইলাসও দারুণ কিছু ঘটাবে বলেই আশা করছেন সবাই। সূত্র : বিজনেস ইনসাইডার
 

এ জাতীয় আরও খবর

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল