,

সৌদি আরবে উট কোরবানি নিষিদ্ধ

news-image

এবার হজে উট কোরবানি দিতে পারবেন না হাজিরা। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসের কারণে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানি জানিয়েছেন, ঈদুল আজহায় পুরো সৌদি আরবে উট কোরবানি দেয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কায় বসবাসরত মিয়ানমারের মুসলমানদেরও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। কারণ, ঐতিহ্যগতভাবে তারা প্রতিবছর উটই কোরবানি দিয়ে থাকেন। তিনি জানান, হাজিরা যাতে উট কোরবানি না দেন, সে ব্যাপারে সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল আশেইখ ফতোয়া দিয়েছেন। এতে হাজিদের গরু অথবা দুম্বা কোরবানি দিতে বলা হয়েছে। মদিনার সমন্বয় কাউন্সিলের কর্মকর্তা আবদুল রহমান আবদুল করিম জানিয়েছেন, উট কোরবানি নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি এখনও কোনো সরকারি বার্তা পাননি। তবে বেশ কয়েকজন উট ব্যবসায়ী এবার মার্স ভাইরাসের কারণে উটের পরিবর্তে ভেড়া ও গরু কিনেছেন। এর আগে সৌদি কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে যে ২ লাখ ৩৩ হাজার উট রয়েছে, তার মধ্যে ৭ হাজার ৭০০ মার্স ভাইরাসে আক্রান্ত। ২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। বিজ্ঞানীরা উটের দেহে এ ভাইরাসের উপস্থিতি পেয়েছেন। এ পর্যন্ত দেশটিতে মার্স ভাইরাসে ১ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫২১ জন মারা গেছেন, ৬৩৩ জন সুস্থ হয়েছেন এবং ৭১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা