,

টেলিফোনে হুমকি দিয়েছে তারানা হালিমকে

news-image

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। আজ শুক্রবার সকালে প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি করেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করতেই তাঁকে এ হুমকি দেওয়া হয়। তারানা হালিম বলেন, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’এর জবাবে ওই ব্যক্তিকে তিনি প্রশ্ন করেন, ‘আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেওয়ার?’

কারা হুমকি দিতে পারে এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘কণ্ঠ শুনে মনে হয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তিই এই হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাজ করছি। কোনো হুমকিতেই এসব কাজ বন্ধ হবে না। আর আমি বিক্রি হওয়ার মতো কেউ না।’প্রতিমন্ত্রী হালিম বলেন, বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে