,

রুনা লায়লাকে আজীবন সম্মাননা, ঈদে ওমর সানি ও মৌসুমীর ‘ভালোবাসার বিশ বছর’

news-image

চ্যানেল আইয়ে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার পঞ্চম আসরে  প্রথমবারের আজীবন সম্মাননা দিতে যাচ্ছে প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। আজ প্রতিযোগিতার উত্সবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।   
রুনা লায়লাকে ঘিরে আয়োজন উত্সবে তার কালজয়ী গানে নাচবেন অপি করিম। উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও আনিকা জেবা। পরিকল্পনা ও পরিচালনায় ইজাজ খান স্বপন। 
প্রতিযোগিতায় টিকে আছে সাত প্রতিযোগী। তারা হলো ঢাকার অর্পিতা, গাজীপুরের মহারাজা, ময়মনসিংহের মাহিন, জয়পুরহাটের পায়েল, কুড়িগ্রামের বিজলী, বগুড়ার রাফতি ও গাইবান্ধার পুস্পিতা। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।

ঈদে ওমর সানি ও মৌসুমীর ‘ভালোবাসার বিশ বছর’ 
জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। একসাথে অভিনয়, এরপর প্রেম থেকে বিয়ে। বিষয়টি ভক্তদের অজানা নয়। সেই সম্পর্কের বয়সও গড়াতে গড়াতে বিশ বছর হয়ে গেল। ভালোবাসার দীর্ঘ এই বিশ বছরের গল্প এবার দেখা যাবে টেলিফিল্মে। আর  ‘ভালোবাসার বিশ বছর’ শিরোনামে এই টেলিফিল্মটিতে অভিনয়ও করেছেন জনপ্রিয় এই তারকা জুটি। ওমর সানি অনেক বড় ব্যবসায়ী। সারাক্ষণ ব্যবসা নিয়ে পড়ে থাকে। আর মৌসুমী ছবি এঁকে সময় পার করে। এমন সময় মৌসুমীর এক কাজিন বিদেশ থেকে দেশে আসে। সে আসার পর মৌসুমীর সময়টা খুব ভালো কাটে। কিন্তু ওমর সানি বিষয়টি নিয়ে সন্দেহ করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
omar-mous
 
‘ভালোবাসার বিশ বছর’ টেলিফিল্মটির গল্প রচনা করেছেন গোলাম রাব্বানী। নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। ঈদের পঞ্চম দিন বেলা ২টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘ভালোবাসার বিশ বছর’ টেলিফিল্মটি প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে