,

মুন্ডু ছাড়াই যে মুরগিটি বেঁচে ছিল টানা দেড় বছর

news-image

আজ থেকে সত্তর বছর আগে আমেরিকার কলোরাডোতে এক চাষী তার খামারের একটি মুরগির শিরশ্ছেদ করেছিলেন।
কিন্তু ওই মুরগিটি – পরে যে মাইক নামে পরিচিত হয়েছিল – সে মরতে রাজি হয়নি, বরং তার পরেও আরও আঠারো মাস বেঁচে থেকে বিখ্যাত হয়ে গিয়েছিল।
কিন্তু মুন্ডু ছাড়া শুধু একটি মুরগির ধড় কি আদৌ এত লম্বা সময় বেঁচে থাকতে পারে?
১৯৪৫-র ১০ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের তারিখেই কিন্তু মার্কিন মুলুকে এমন তাজ্জব করে দেওয়া এক ঘটনা ঘটেছিল। খামারি লয়েড ওলসেন আর তার স্ত্রী ক্লারা সেদিন প্রায় চল্লিশ-পঞ্চাশটা মুরগি জবাই করেছিলেন।
কিন্তু তার মধ্যে একটা মুরগি ছিল বেয়াড়া রকম জেদি – মুন্ডু কাটা যাওয়ার পরও সে অন্যদের মতো নেতিয়ে পড়েনি, বরং অবিশ্রান্ত ছুটোছুটি করে চলেছিল, কিছুতেই থামছিল না।
অবাক হয়ে লয়েড ও তার স্ত্রী পুরনো একটি আপেলের বাক্স দিয়ে সে রাতের মতো মুরগিটি চাপা দিয়ে রাখেন। কিন্তু কী আশ্চর্য, পরদিন সকালেও সে মুরগিটি দিব্বি বেঁচে ছিল।
‘এই ঘটনাটা তো আমাদের পরিবারের আজব ইতিহাসের অংশ হয়ে গেছে’, হাসতে হাসতে বলছিলেন রয়েডের প্রপৌত্র ট্রয় ও তার স্ত্রী ক্রিস্টা ওয়াটার্স।
এদিকে ঘটনার পরদিন যখন লয়েড নিজের মুরগিগুলো নিয়ে মাংসের বাজারে বেচতে যান, সঙ্গে তিনি ওই মুন্ডহীন মুরগিটাও নিয়ে গিয়েছিলেন।
‘আমার কাছে একটা মুরগির জ্যান্ত ধড় আছে’, বন্ধুদের এই কথা বলে আর সঙ্গে বাজি ধরে সেদিন বেশ কয়েক গ্লাস বিয়ারও জিতে নিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর