,

বাড়ল গণপরিবহনের ভাড়া

news-image

ঢাকা ও চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে দূরপাল্লায় চলাচলকারী গণপরিবহনের ভাড়া বাড়েনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর থেকে বাস ও মিনিবাসের এবং ১ নভেম্বর থেকে অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুই মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলেমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৬০ পয়সা করা হয়েছে। 
সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটারে ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আর পরের প্রতি কিলোমিটারে ভাড়া ৭টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। প্রতি মিনিটের ওয়েটিং চার্জ বেড়ে হয়েছে দুই টাকা। আগে এই ভাড়া ছিল এক টাকা ৪০ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ওবায়দুল কাদের জানান, দূরপাল্লার বাস সিএনজিতে চলে না ডিজেলে চলে এজন্য দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা