,

স্মার্টফোনে ৬ গিগাবাইট র্যাম ব্যবহারে স্যামসাংয়ের নতুন চিপ

news-image

উচ্চ রেজ্যুলেশনের মাল্টিমিডিয়া কনটেন্ট আর নানা ধরনের কাজে স্মার্টফোনের ব্যবহারের প্রসার ঘটায় স্মার্টফোনকেও এখন মাল্টিটাস্কিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে স্মার্টফোনের কর্মক্ষমতা দিন দিন বাড়ছে এবং এর কর্মক্ষমতা বৃদ্ধির চাহিদাও বাড়ছে। এই চাহিদার সাথে তাল মিলিয়ে চলতেই স্মার্টফোনে আরও বেশি র্যাম ব্যবহার করার সুযোগ তৈরি করে দিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।
 
স্মার্টফোনকে আরও বেশি গতিশীল করে তুলতে এতদিন পর্যন্ত স্যামসাংয়ের উদ্ভাবিত প্রযুক্তিতেই স্মার্টফোনে সর্বোচ্চ ৪ গিগাবাইট র্যাম ব্যবহারের সুযোগ ছিল। তবে স্যামসাংয়েরই উদ্ভাবিত নতুন আরেকটি চিপের কল্যাণে ভবিষ্যতের স্মার্টফোনে ৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা সম্ভব হবে। আর এর পেছনে কাজ করবে স্যামসাংয়ের তৈরি ১২ গিগাবিট (১.৫ গিগাবাইট) এলপিডিডিআরফোর (লো পাওয়ার, ডাবল ডেটা রেট ফোর) মোবাইল ডি-র্যাম। এখন পর্যন্ত মোবাইল ডিভাইসের জন্য তৈরি এটিই সর্বোচ্চ গতির র্যাম যা তৈরি করা হয়েছে ২০-ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে।
 
স্যামসাংয়ের স্যামসাং টুমরো ব্লগে গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন এই র্যামের কথা জানানো হয়েছে। স্যামসাং জানিয়েছে, এরই মধ্যে তারা মূলধারার বাজারের জন্য এই র্যামের উত্পাদন শুরু করেছে। এ প্রসঙ্গে স্যামসাং ইলেক্ট্রনিক্সের মেমোরি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জু সান চোই বলেন, ‘১২ গিগাবিট এলপিডিডিআরফোর মোবাইল ডি-র্যামের বাণিজ্যিক উত্পাদন শুরু করার মাধ্যমে আমরা কেবল পরবর্তী প্রজন্মের মোবাইল ডিভাইস তৈরিতে মোবাইল নির্মাতাদেরই সহায়তা করছি না, এর সাথে সাথে মোবাইল গ্রাহকদের জন্যও আরও নানা ধরনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিচ্ছি।
 
নতুন প্রজন্মের এই র্যামের সর্বোচ্চ সম্ভাবনা ব্যবহার করে নতুন প্রজন্মের স্মার্টফোন বা ট্যাব তৈরির জন্য আমরা এরই মধ্যে নির্মাতাদের সাথে কাজ শুরু করে দিয়েছি।’ স্যামসাং জানিয়েছে, তাদের তৈরি আগের ৮ গিগাবিট র্যামের তুলনায় নতুন ১২ গিগাবিট র্যামে ৩০ শতাংশেরও বেশি গতি পাওয়া যাবে, যা পিসির ডিডিআরফোর র্যামের চাইতে দ্বিগুণ গতিসম্পন্ন।
 
এ ছাড়া এতে শক্তির ব্যবহারও হবে ২০ শতাংশ কম। উল্লেখ্য, মোবাইল ডিভাইসগুলোতে দুইটি বা সর্বোচ্চ চারটি ডি-র্যামের প্যাকেজ ব্যবহার করা হয়ে থাকে। ফলে ১২ গিগাবিট বা ১.৫ গিগাবাইট এসব নতুন র্যামের দুইটি বা চারটি ব্যবহার করে মোবাইল ডিভাইসে ৩ গিগাবাইট বা ৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহারের সুযোগ তৈরি হলো।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১