,

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

news-image

সীমান্তে বিএসএফের টহল
 
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার ভোরে চাঁপসা সীমান্তের ৩৪৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত দুই গরু ব্যবসায়ী হলেন- মোবারক হোসেন (৩৫) ও মঈনুল ইসলাম (৩০)। এদের মধ্যে মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে নিয়ে গেছে বিএসএফ।
 
দিনাজপুর ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন জানান, ভোর ৫টার দিকে মোবারক ও মঈনুল গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দু'জনেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি জানান, আহত অবস্থায় মঈনুল বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও মোবারককে ধরে নিয়ে যায় বিএসএফ। আহত মঈনুলকে সীমান্ত এলাকা থেকে স্থানীয় লোকজন ও তার স্বজনরা উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
লেফটেন্যান্ট কর্নেল জামাল জানান, বিএসএফের হাতে আটক মোবারক ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাকে ফেরত আনার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু