,

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : ৫ জনকে আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের সময় দোকানী এক টাকা কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ২০জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  ব্যাপক লাঠিপোটা, ২০ রাউন্ড রাবার বুলেট এবং ৯ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় গতকাল বুধবার পাঁচ দাঙ্গাবাজকে সাজা ও আর্থিক জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
পুলিশ ও এলাকাবাসী জানান, গত সোমবার রাতে উপজেলার সৈয়দটুলা গ্রাামের ফকিরপাড়ার মোঃ মনির  হোসেন একই গ্রামের উত্তরপাড়ার সাত্তার মিয়ার দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে যায়। মনির হোসেন সাত্তার মিয়াকে ২০ টাকা দিলে দোকানি ১৯ টাকা পাঠান। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে তর্ক ও পরে হাতাহাতি হয়। এলাকার লোকজন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। 
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সৈয়দটুলা গ্রামে মাঠে সালিস সভা ডাকা হয়। সালিসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয়পক্ষের ২০জন আহত হয়। পুলিশ ব্যাপক লাঠিপোটা, ২০ রাউন্ড রাবার বুলেট এবং ৯ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে গতকাল বুধবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয় নি। 
বুধবার সকালে পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে। পরে দুপুরে তাদেরকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এমরান হোসেনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত পাঁচজনকে বিভিন্ন সাজা প্রদান করেন। এর মধ্যে রাজন মিয়া, সুজন মিয়া ও মানিককে পাঁচ দিন, সানাউল্লাহকে তিন দিনের কারাদন্ড প্রদান করা হয়। ৪০ হাজার টাকা জরিমানা করা হয় মোঃ শফিকুল ইসলামকে। 
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকে মামলা হয় নি। তবে পুলিশ একটি সাধারণ ডায়রি করেছে। দাঙ্গার সাথে জড়িত পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা