,

১ চিমটি জাফরান দূর করে ১৫ টি শারীরিক সমস্যা

news-image

জাফরান বিশ্বের সবচাইতে দামী মসলা হিসবেই পরিচিত। ‘গোল্ডেন স্পাইস’ হিসেবেও এর সুনাম রয়েছে অনেক। নামীদামী অনেক খাবারে ব্যবহৃত হয় জাফরান। খাবারের স্বাদ, ঘ্রাণ, রঙ বাড়িয়ে তুলতে এর জুড়ি নেই। তবে জাফরানের কাজ শুধু এরমাঝেই সীমাবদ্ধ নয়। জাফরানের রয়েছে অসাধারণ ঔষধিগুণ। মাত্র ১ চিমটি জাফরান আপনাকে প্রায় ১৫ টি শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

১) জাফরানে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্ত চাপ ও হৃদপিণ্ডের সমস্যা জনিত রোগ দূর করে।

২) হজমে সমস্যা এবং হজম সংক্রান্ত সকল রোগ দূর করতে সহায়তা করে জাফরান।

৩) জাফরানের পটাশিয়াম আমাদের দেহে নতুন কোষ গঠন এবং ক্ষতিগ্রস্থ কোষ সারিয়ে তুলতে সহায়তা করে।

৪) জাফরানের নানা উপাদান আমাদের মস্তিষ্ককে রিলাক্স করতে সহায়তা করে, এতে করে মানসিক চাপ ও বিষণ্ণতা জনিত সমস্যা দূর করে।

৫) মেয়েদের মাসিকের অস্বস্তিকর ব্যথা এবং মাসিক শুরুর আগের অস্বস্তি দূর করতে জাফরানের জুড়ি নেই।

৬) নিয়মিত জাফরান সেবনে শ্বাস প্রশ্বাসের নানা ধরণের সমস্যা যেমন অ্যাজমা, পারটুসিস, কাশি এবং বসে যাওয়া কফ দূর করতে সহায়তা করে।

৭) জাফরানের রয়েছে অনিদ্রা সমস্যা দূর করার জাদুকরী ক্ষমতা। ঘুমুতে যাওয়ার আগে গরম দুধে সামান্য জাফরান মিশিয়ে পান করলে দূর হবে অনিদ্রা সমস্যা।

৮) সামান্য একটু জাফরান নিয়ে মাড়িতে ম্যাসেজ করলে মাড়ি, দাঁত এবং জিহ্বার নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৯) গবেষণায় দেখা যায় জাফরান দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের ছানি পড়া সমস্যা প্রতিরোধে কাজ করে।

১০) জাফরানের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসপেশির ব্যথা এবং দুর্বলতা দূর করতে বিশেষভাবে কার্যকরী।

১১) অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই দিতে পারে সামান্য একটু জাফরান।

১২) জাফরান কয়েক ধরণের ক্যান্সারের কোষ আমাদের দেহে বাসা বাঁধতে বাঁধা প্রদান করে। এতে করে ক্যান্সার থেকে রেহাই পাওয়া সম্ভব হয়।

১৩) জাফরান দেহের কলেস্টোরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এতে করে কলেস্টোরল এবং ট্রাইগ্লিসারাইড জনিত সমস্যা দূরে থাকে।

১৪) মস্তিস্কের গঠন উন্নত করতে জাফরানের ভূমিকা রয়েছে। স্মৃতিশক্তি উন্নত, চিন্তা ক্ষমতা, কোনো কিছু শেখার ক্ষমতা বাড়ায় নিয়মিত জাফরান সেবন।

১৫) জাফরানের ক্রোসিন নামক উপাদানটি অতিরিক্ত জ্বর কমাতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ