,

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া হিন্দুরা ভারতে থাকতে পারবেন

news-image

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও অথবা অন্য কোন উপায়ে বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দুদের সেখানে থাকার অনুমতি দেবে ভারত সরকার। গত সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক নির্দেশে জানানো হয়েছে, ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে যেসব সংখ্যালঘু নাগরিক ভারতে প্রবেশ করেছেন, তাদের সংশ্লিষ্ট নথিপত্রের মেয়াদ ফুরিয়ে গেলেও তারা ভারতে বসবাস করতে পারবেন। এমনকি, কেউ যদি কোন নথিপত্র ছাড়াও ভারতে ঢুকে থাকেন, মানবিক কারণেই তাদেরও থাকতে দেয়া হবে। স্বরাষ্ট্র সচিবের স্বাক্ষরিত এ নির্দেশে ১৯২০ সালের পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং ১৯৪৬ সালের ফরেনার্স আইনের উল্লেখ করে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশ থেকে প্রচুর হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান ও পার্সি ধর্মের মানুষ নির্যাতন ও ভয়ভীতির জেরে ভারতে এসে বসবাস করছেন। তাদের ভারতে থাকতে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সম্প্রতি বিজেপির কোর কমিটির বৈঠকে শরণার্থীদের নাগরিকত্ব এবং সন্দেহভাজন ভোটার ইস্যুতে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই বিজেপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের বিষয়ে ভারপ্রাপ্ত রামমাধব জানিয়েছিলেন, সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে সরকার শুধু প্রতিশ্রুতিবদ্ধই নয়, প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। তবে নানা জটিলতা কাটিয়ে তারা পাকাপাকি কিছু একটা করতে চাইছেন বলে সময় লাগছে। কারণ শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু শরণার্থীদেরও একইভাবে নাগরিকত্ব দেয়া হবে। সেজন্য সংসদে বিল আনা হবে। ইতিমধ্যেই সরকার এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর আসামে ডি (অর্থাৎ সন্দেহভাজন) ভোটারদের ধরপাকড় বন্ধ রাখা হচ্ছে। ফলে এ নির্দেশ জারির পর বরাক উপত্যকায় খুশির জোয়ার বইছে। রাজ্যের বিজেপি নেতাদের দাবি, এতেই নাগরিকত্ব সমস্যার সমাধান হলো বলা চলে। বাকি কাজ শেষ হতে এখন আর সময় লাগবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ