,

রাজধানীতে প্রতিবন্ধী কিশোরী ও গার্মেন্ট শ্রমিক ধর্ষিত

news-image

রাজধানীর তেজগাঁওয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ও কাফরুলে এক নারী গার্মেন্ট শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার সিদ্দিক মাস্টারের ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকে লালমনিরহাটের পাটগ্রামের ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। তার মা স্থানীয় একটি এনজিওর সঙ্গে যুক্ত। পাশেই ভাড়া থাকেন তার মামা মোমিনুর রহমান (৪৫)। সোমবার বিকালে মামার বাসায় যাওয়ার পর মামা কিশোরীকে ধর্ষণ করে। শিশুটির মা তাকে হাসপাতালের ওসিসিতে নিয়ে ভর্তি করেছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ডিউটি অফিসার জানান, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষিত হওয়ার প্রাথমিক অভিযোগ আমরা পেয়েছি। থানার ওসিসহ কর্মকর্তারা ওসিসিতে গিয়ে কিশোরীর মা ও কিশোরীর সঙ্গে কথা বলেছেন। লিখিত অভিযোগ নিয়ে আসার পর মামলা করা হবে। অভিযুক্ত মোমিনুরকে গ্রেফতারে টিম পাঠানো হয়েছে।
এদিকে অপর ঘটনায় কাফরুলের ভাষাণটেক বস্তিতে নিজের বন্ধুর (বয়ফ্রেন্ড) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক গার্মেন্ট শ্রমিক। ওসিসিতে ওই কিশোরী জানায়, তার গ্রামের বাড়ি মাদারিপুরের কালকিনিতে। কাফরুল থানাধীন ভাষাণটেক বস্তিতে থাকে। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে একই এলাকার তার পূর্ব পরিচিত ও বন্ধু আল-আমিন তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। আল-আমিনের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত বলে মনে হচ্ছে। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ